বিসিক নির্বাচন: বিএনপির ১৯ প্রার্থীকে শোকজ
নোটিসে উল্লেখ করা হয়েছে, গত ১৫ বছর ধরে অবৈধ সরকারের বিরুদ্ধে বিএনপিসহ দেশপ্রেমিক জনগণ নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়া ৫ বছর ধরে কারা ভোগ করছেন। হত্যা, নির্যাতনসহ বিএনপির ৫০ লাখ নেতাকর্মীদের মিথ্যা অভিযোগে মামলা দিয়ে প্রতিনিয়ত হয়রানি করছে। অনেক নেতাকর্মী গুম রয়েছেন। এ অবস্থায় নির্বাচন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের সদস্য হয়ে ব্যক্তিস্বার্থ চিন্তা করে সিদ্ধান্তকে উপেক্ষা করেছেন। কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণ দর্শিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দলের কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো। ....
